সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ই-জেনারেশন
সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ই-জেনারেশন লিমিটেড পরিচালনা পর্ষদ। এতে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির ৪ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৯৭টি শেয়ারের বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডরদের ৪ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৯৭ টাকা মুনাফা দেবে। এই সময়ে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের জন্য কোনো লভ্যাংশ দেবে না।
এ বিষয়ে কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-আমিন জানিয়েছেন, ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৫ পয়সা। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডাদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ২০২১ সালেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ।